• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

চলন্ত ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু

grambarta / ২৪৯ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫

এ,আর,ডাবলু(জীবননগর)চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে চলন্ত ট্রেন থেকে পড়ে গাফফার আলী আকাশ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১মে) বিকালে দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত গাফফার আলী জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের জিন্নাত আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী হিসাবে কর্মরত ছিলেন । জানা যায়, গাফফার আলী অফিসের কাজ শেষে বাড়িতে ফেরার জন্য বুধবার বিকালে চুয়াডাঙ্গা রেলস্টেশন হতে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনটি জয়রামপুর কলোনিপাড়ার ঈদ সংলগ্ন মাঠ এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত তিনি ট্রেন থেকে নিচে পড়ে যান। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর