• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

১১৯ কোটি ৬৪ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

grambarta / ২৯০ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

এ,আর,ডাবলু জীবননগর চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ  জীবননগর মহেশপুর সীমান্ত থেকে উদ্ধার করা ১১৯ কোটি ৬৪ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টার দিকে মহেশপুর-৫৮ বিজিবির সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংসকরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির।।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিজিবির সেক্টর কমান্ডার আহসান হাবিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম।।মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার সরকারি কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় ১২ ধরণের ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে – ২৫ হাজার ৮১৩ বোতল ফেনসিডিল, ৩৮ হাজার ৯৮০ বোতল মদ, ১৩০ কেজি গাঁজা, ৬৫ হাজার ১৭৪ পিস ইয়াবা, ৩৭ কেজি হেরোইন, ৭৯ কেজি কোকেন, ৭ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২৯ বোতল এলএলডি, ২১ হাজার ৩১৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ৩০ হাজার ৭০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৯ হাজার ৮৪৫ পিস ভারতীয় ওষুধ এবং ৯ হাজার ৯৬০ পিস বাংলাদেশি ওষুধ । মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম দৈনিক খোলা কাগজকে জানান, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১১৯ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ২০২ টাকা। তিনি আরোও বলেন, ‘২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত গত ১৫ মাসে মহেশপুর ও জীবননগর সীমান্ত থেকে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর