• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

পবিত্র ঈদ-উল আযহা সবার জীবনে নিয়ে আসো আনন্দের বার্তা, শান্তি ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়

grambarta / ২০৩ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

গ্রামবার্তা ডেক্স : টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিস-এর দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির পক্ষ থেকে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল আযহা’র আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বকুল। এক শুভেচ্ছা বার্তায় জাহাঙ্গীর আলম বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহ তা’আলার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহা’র প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক এই কামনা করছি। অপরদিকে দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন বকুল ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, কোরবানির ঈদের মাধ্যমে আমরা যে ত্যাগের চর্চা করি, তার ধারাবাহিকতা অব্যাহত রাখলেই দেশের অসচ্ছল মানুষদের অসহায়ত্বের অবসান ঘটবে। তাই আসুন, সবাই নিজেদের আশেপাশের অসহায়-দরিদ্র মানুষদের পাশে দাঁড়াই। এমনকি যে কোনো দুর্যোগে-দুর্বিপাকে সবাই যেনো সামর্থ্য অনুযায়ী সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসি। তাহলেই ধর্ম-বর্ণ নির্বিশেষে ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে সবার মধ্যে। সবাইকে ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর