• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গীতে কোরবানির পশু হাটে খামারিদের মারধর, বিএনপি নেতা সহ আটক-৩

grambarta / ১৬৪ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর কোরবানির পশুর হাটে খামারিদের গরুবাহী ট্রাক জোর করে আটকে রাখা, অন্য হাটে যেতে বাধা দেওয়া ও মারধরের অভিযোগে বিএনপির এক নেতাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (৪ জুন) সকালে টঙ্গী পূর্ব থানা হকের মোড় রোডের কোরবানির হাটে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত তিনজন হলেন- টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া (৩৬), বনমালা দত্তপাড়া এলাকার মো. জাকারিয়া (৪৭) এবং এরশাদনগর ৬ নম্বর ব্লকের বাসিন্দা মো. শিপন (৩৩)। জানা গেছে, টঙ্গীর কোরবানির হাটে গত কয়েকদিন ধরেই রাতে বিভিন্ন খামারির গরুবাহী ট্রাক জোরপূর্বক বাজারে প্রবেশ করানো হচ্ছিল। খামারিরা অন্য হাটে গরু নিয়ে যেতে চাইলে তাদের বাধা দেওয়া হয় এবং প্রতিবাদ করলে ভয়ভীতি দেখানো ছাড়াও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। সেনাবাহিনীর কাছে অভিযোগকারী ভুক্তভোগী এক খামারি কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই হাটে কোনো ব্যবস্থা নাই। পানি নাই, টয়লেট ব্যবহার করা যায় না, বিশ্রামের জায়গা নাই, ক্রেতাও নাই। তাই অন্য হাটে যেতে চাইলে তারা আমাদের গরু নামাতে দেয়নি, মারধর করেছে। এ বিষয়ে হাটের ইজারাদার সরকার জাবেদ আহমেদ সরকার সুমন বলেন, ঘটনার কথা শুনেছি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, সেনাবাহিনীর একটি দল তিনজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পশুর হাটে এ ধরনের সন্ত্রাসী আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন খামারিরা। তারা নিরাপত্তা ও হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন বলেছে, যাতে হাট ব্যবস্থাপনায় কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য নজরদারি আরও বাড়ানো হবে।

সূত্র : কালবেলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর