• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গীতে রিকশাচালক অপহরণ: থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে দেশীয় অস্ত্রসহ ৫ অপহরণকারী আটক

grambarta / ১১১ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
Oplus_16777216

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে সুমন মিয়া নামে এক রিকশাচালককে ভাড়ায় যাওয়ার কথা বলে অপহরণ করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় টঙ্গী থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে ৫ অপহরণকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর হিমারদিঘি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো-তপন মিয়া (৩২), নাদিম (২৯), রাশেদুল ইসলাম রাসেল (২২), নকিব (১৯) ও রিফাত (১৯)। সূত্রে জানাগেছে , বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১১টার দিকে টঙ্গীস্থ মা টাওয়ার এলাকা থেকে রিকশা ভাড়ার কথা বলে কৌশলে সুমন মিয়াকে অপহরণ করে আসামিরা। এখবর পেয়ে রাত ২টার দিকে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক আবু হাসেমের নেতৃত্বে কর্মরত পুলিশ সদস্যরা হিমারদিঘি এলাকার দিদার হোসেনের একটি গ্যারেজে অভিযান পরিচালনা করে অপহরণকারীদের গ্রেফতার করেন। অভিযানে তাদের কাছ থেকে দুইটি অ-বিস্ফোরিত ককটেল, একটি তলোয়ার, একটি স্টিলের পাত, একটি রামদা, একটি ছোরা, একটি চাকু, একটি রেঞ্চ, তিনটি হাতুড়ি, দুটি লোহার হুক, একটি কাটিং ক্যাচি, একটি বাটাল, দুটি স্ক্রু ড্রাইভার ও দুটি পেরেক তুলার যন্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনাটি নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর