• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ পৌর যুবদল নেতা আটক

grambarta / ১৯৫ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশি অস্ত্রসহ পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক লিমন আলীকে (৪০) আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। লিমন আলী চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার এতিমখানা সড়কের ৭নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর আবুল হোসেনের ছেলে। শনিবার (২১ জুন) ভোর ৫ টার দিকে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়। চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫ টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ (৩৬ এডি’র) নেতৃত্বে লিমন আলীর বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান চালায়। অভিযানে তার বাড়ি থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি, ১টি এন্ড্রয়েড ও ৪টি ফিচার মোবাইল ফোন সেট, ৪টি দেশি ধারালো চাপাতি, ১টি চাইনিজ ছুরি ও ১টি রামদা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, লিমনকে দুপুরে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাকে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর