• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গীতে ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

grambarta / ১৬৫ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে । শনিবার দুপুর দেড়টার দিকে গাজীপুরা স্যাটার্ণ টেক্সটাইল লিমিটেড নামক কারখানার সামনে এঘটনা ঘটে। এতে ওই এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। ঘটনার পরপরই সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে গাজীপুর মহানগর স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা সমর্থিত ও গাসিক ৫০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন কাজীর লোকজন ঘটনাস্থল ত্যাগ করে। হুমায়ুন কাজী জানান, আমার প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজের নামে চুক্তিপত্রের (ডীড) মাধ্যমে গত ১০ আগষ্ট থেকে স্যাটার্ণ কারখানার ওয়েষ্টেজ মালামাল নিচ্ছি। শনিবার দুপুরে কারখানা কর্তৃপক্ষ মালামাল দেওয়ার ব্যাপারে কথা বলতে চাইলে আমি সেখানে যাই। কিছুক্ষণ পরেই মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার ক্যাডার আল-মামুন, কাজী মামুন, জসিম উদ্দিন, তুহিন, আদনান, ইয়াজউদ্দিন পিন্টু, ফরহাদ, রমজান আলী বাবু, হারুন কাজী, জুয়েল, জামিলসহ প্রায় এক দেড়শো লোকজন কারখানার গেইটে এসে গালমন্দ করে এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় আমাদের লােকজন তাদেরকে ধাওয়া দেয়। এতে ১০-১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এব্যাপারে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মােল্লার মুঠোফোন ও হোয়াটঅ্যাপে কল দিলে তিনি রিসিভ করেননি। এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর