• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল যুবকের খণ্ডিত মরদেহ

grambarta / ২১০ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে একটি ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোডে একটি ট্রাভেল ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। ব্যাগ থেকে দুর্গন্ধ বের হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ব্যাগের ভেতরে থাকা কালো পলিথিনে মোড়ানো কয়েক খন্ড লাশ উদ্ধার করে। ব্যাগ ভর্তি অজ্ঞাত পুরুষের শরীরের মাথা, দুইটি হাতসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে অন্যত্র হত্যা করে মরদেহ ফেলে গেছে । তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার খবর পেয়ে গাজীপুর ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে আসেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পরিচয় শনাক্ত করতে মরদেহের আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হবে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর