• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান : ১২০ লিটার চোলাই মদ সহ দর্শনায় জয় আটক

grambarta / ৩০৫ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০ লিটার চোলাই মদ সহ দর্শনার জয় নামে এক মাদক কারবারিকে আটক করেছে। সোমবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকার সময় দর্শনা রেলবাজার সংলগ্ন মনোরঞ্জন মার্কেটের দক্ষিন পাশে মেসার্স লিখন এন্টারপ্রাইজ এর সামনে ইটের সলিং রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে এসআই(নিঃ) খান আঃ রহমান সহ সঙ্গীয় অফিসার-ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন দর্শনা পৌরসভাস্থ রেল বাজার মনোরঞ্জন মার্কেটের দক্ষিন পাশে মোসার্স লিখন এন্টারপ্রাইজ এর সামনে ইটের সলিং রাস্তার উপর। এসময় আটক করা হয় দর্শনা পৌর এলাকার আজিমপুরের মৃত মুরালী মোহন বিশ্বাসের ছেলে জয়দেব কুমার বিশ্বাস (৪৮)কে, তার কাছ থেকে উদ্ধার করা হয় অবৈধ মাদকদ্রব্য ১২০ (একশ বিশ) লিটার চোলাই মদ, মূল্য অনুমান-১ লক্ষ ২০ হাজার টাকা । গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর