• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

জীবননগরে আপন দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

grambarta / ১৪৬ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার উথলী গ্রামের বড় মসজিদপাড়া মাঠে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন উথলী গ্রামের বড় মসজিদ পাড়ার প্রয়াত খুদে মণ্ডলের দুই ছেলে মিন্টা মিয়া (৬০) ও হামজা আলী (৪৫)। এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা। জীবননগর থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মিন্টা ও হামজা দুই ভাই আজ সকালে উথলী গ্রামের মাঠে কৃষিকাজ করতে যান। এ সময় পূর্বশত্রুতার জেরে ৮-১০ জন ব্যক্তি ‌লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে চলে যান। স্থানীয় লোকজন তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে প্রথমে হামজা ও পরে মিন্টার মৃত্যু হয়। এ ঘটনায় উথলী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর