• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

তা’মীরুল মিল্লাত টঙ্গীর খেলার মাঠে ধানের চারা রোপণ: সংস্কার না হওয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ

grambarta / ১১২ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার খেলার মাঠ সংস্কারের নামে গত এক দশকে শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ১৮ লাখ টাকা সংগ্রহ করা হলেও মাঠে কোনো উন্নয়ন হয়নি। সামান্য বৃষ্টিতেই মাঠটি জলাবদ্ধ হয়ে পুকুরের মতো রূপ নেয়। এ অবস্থার প্রতিবাদে গতকাল শিক্ষার্থীরা মাঠে ধানের চারা রোপণ করে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে। প্রায় ১৪ হাজার শিক্ষার্থীর এই বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠের এমন বেহাল দশা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শুধু মাঠই নয়, প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত খেলাধুলার সরঞ্জামও নেই। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ইতিপূর্বে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও তা’মীরুল মিল্লাত প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, মাঠ সংস্কারের নামে কয়েক দফায় তাদের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। দশম শ্রেণির শিক্ষার্থী সাকিব বলেন, অল্প বৃষ্টিতেই মাঠে পানি জমে যায়, যা খেলার অনুপযোগী হয়ে পড়ে। আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তামিমের আক্ষেপ, মাঠটি এখন ছোট বিলের মতো লাগে। কখনো পানি, কখনো কাদা-কতবার আবেদন করলেও সংস্কার করা হচ্ছে না। অনুসন্ধানে জানা গেছে, গত ১০ বছরে মাঠ সংস্কারের নামে প্রায় ১৮ লাখ টাকা তোলা হয়েছে। এত টাকা শিক্ষার্থীদের থেকে নেওয়ার পরও মাঠের করুণ অবস্থা শিক্ষার্থী-অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে বিস্মিত করেছে।অভিভাবক সায়েমের বাবা বলেন, দেশের অন্যতম সেরা একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রমের এমন করুণ অবস্থা খুবই দুঃখজনক। আমরা দ্রুত মাঠের সংস্কার চাই। প্রাক্তন শিক্ষার্থী নকিব জানান, ভর্তির সময় মাঠ সংস্কারের নামে প্রতি শিক্ষার্থী থেকে ১০০–২০০ টাকা নেওয়া হয়েছিল। কিন্তু এখনো কোনো পদক্ষেপ চোখে পড়েনি। মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আবুল কাশেম বলেন, “শিগগিরই মাঠ ও ক্রীড়া সরঞ্জাম সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে ক্রীড়া বিভাগের সরঞ্জাম খুবই সীমিত, আর যেগুলো আছে তার বেশিরভাগই নষ্ট হয়ে পড়েছে। তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানান, মাদ্রাসার বিভিন্ন বিভাগেই সমস্যা রয়েছে। বারবার কর্তৃপক্ষকে বললেও শুধু আশ্বাস দেন। আন্তরিকতা না থাকলে শিক্ষার্থীদের সমস্যা কখনো সমাধান হবে না। মাঠে ধানের চারা রোপণের মাধ্যমে যে প্রতিবাদ জানানো হয়েছে, আশা করি প্রশাসন এবার মাঠ সংস্কার করবেন। না হলে আমরা বিকল্প পথ বেছে নেব। মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান প্রতিশ্রুতি দিয়ে বলেন, খুব শিগগিরই মাঠ ও ক্রীড়া সরঞ্জাম সংস্কার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর