• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলো জামায়াত নেতৃবৃন্দ

grambarta / ৭৯ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার : টঙ্গীতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানা নেতৃবৃন্দ । বুধবার বাদ মাগরিব চেরাগআলীতে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম, সেক্রেটারি আবু রায়হান এবং মহানগর ও থানা জামায়াতের কর্মপরিষদ সদস্যরা। সাংবাদিক সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের সভাপতি গাজী খলিলুর রহমান, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, কোষাধ্যক্ষ হাসান মামুন ও প্রেসক্লাবের সদস্য বশির আলম। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সঙ্গে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব বা দূরত্ব সৃষ্টি হলে সমাজের প্রকৃত চিত্র বিকৃত হয় এবং জনগণের আস্থার সংকট দেখা দেয়। তাই রাজনীতি ও প্রশাসনের সকল অঙ্গনে সাংবাদিকদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তারা। জামায়াত নেতা নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমাদের দল প্রচার-প্রচারণা বা ব্যানার-ফেস্টুন নির্ভর রাজনীতিতে বিশ্বাসী নয়। আমাদের মূল শক্তি কর্মীদের আদর্শিক চেতনা, সাংগঠনিক কাঠামো ও জনগণের সাথে সরাসরি যোগাযোগ। তিনি আরও বলেন, বিদ্যমান একক সদস্যভিত্তিক নির্বাচনী ব্যবস্থায় ছোট ও মাঝারি রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য ভোটের আনুপাতিক হারে সংসদীয় আসন বণ্টনের লক্ষ্যে পিআর পদ্ধতি চালুর দাবি জানান তিনি। সভায় অপসাংবাদিকতা প্রতিরোধে একযোগে কাজ করার ওপর জোর দেওয়া হয়। সাংবাদিক নেতারা জামায়াতের সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর