• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

গাজীপুর-৬ আসনে প্রভাষক বসির উদ্দিনের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

grambarta / ১২৬ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর-৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) সকালে টঙ্গীর চেরাগআলী থেকে শুরু করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে সফিউদ্দিন সরকার মার্কেট ও পাইলট মার্কেটসহ স্থানীয় বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় প্রভাষক বসির উদ্দিন বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নের জন্য আমরা ৩১ দফা কর্মসূচি হাতে নিয়েছি। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও জানান, লিফলেট বিতরণে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ ব্যাপক সাড়া দিয়েছে। জনগণের কাছে ধানের শীষকে বিজয়ের প্রতীক হিসেবে তুলে ধরতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় নেতৃবৃন্দ বলেন, প্রভাষক বসির উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন। তার উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়িত হলে গাজীপুর-৬ আসন একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে উঠবে। লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজল, যুবদল নেতা জসিম উদ্দিন, যুবদল নেতা মাহবুব মিয়াজী, শামীম বেপারী, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর