• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

ধানের শীষকে বিজয়ী করতে টঙ্গীতে আলোচনা সভা

grambarta / ১১৪ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে টঙ্গীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকালে নিউ মুন্নু টেক্সটাইল মিল বিদ্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাশেম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাকের। এ সময় আরও উপস্থিত ছিলেন ৫৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম, যুবদল নেতা আজিজুর রহমান টিপু, ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তৃণমূল পর্যায়ে গণসংযোগ বাড়িয়ে ধানের শীষকে শক্তিশালী করতে হবে। সভায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং তারা নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর