• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন : মেহেদী হাসান আহ্বায়ক, আলাউদ্দিন সদস্য সচিব

grambarta / ১১৫ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গাজীপুর মহানগর ছাত্রদল ৫৭ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। নবগঠিত কমিটিতে মেহেদী হাসান আরিফকে আহ্বায়ক, ফজলে রাব্বিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আলাউদ্দিন সুমনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির আহ্বায়ক মেহেদী হাসান আরিফ বলেন,।ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের পতাকাবাহী সংগঠন। আমরা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয়তাবাদী ছাত্র রাজনীতিকে আরও সুসংগঠিত করার জন্য কাজ করব। শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব ও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে আমরা একটি সুশিক্ষিত ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করব।।তিনি আরও জানান, নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের পাশে থেকে তাদের অধিকার ও ভবিষ্যৎ নিশ্চিত করতে দৃঢ়ভাবে কাজ করবে। গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে টঙ্গী সরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্র রাজনীতিকে আরও শক্তিশালী করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর