• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

গাজীপুর-৬ আসনে পরিবর্তনের ডাক : তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ বিএনপি

grambarta / ১৪০ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : নবগঠিত গাজীপুর-৬ সংসদীয় আসনকে স্বাগত জানিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ১১টায় টঙ্গীর এরশাদনগর জাগরণী মিশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। ৪৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক বসির উদ্দিন। সভায় বক্তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৩ জুলাই ২০২৩ তারিখে জাতির সামনে রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেন। এই ৩১ দফার মাধ্যমে বাংলাদেশে একটি সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, সুশাসন নিশ্চিতকরণ, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং তরুণ প্রজন্মের জন্য নতুন আশার দিগন্ত উন্মোচন হবে। প্রভাষক বসির উদ্দিন তার বক্তব্যে বলেন, গাজীপুর-৬ আসন নবগঠিত হলেও এখানকার মানুষের সমস্যা নতুন নয়। শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও বেকারত্ব, মজুরি বৈষম্য, অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণে মানুষ কষ্টে আছে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে শুধু গাজীপুর নয়, গোটা বাংলাদেশ একটি সত্যিকার অর্থে জনগণের রাষ্ট্রে পরিণত হবে সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ। তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন’। আর সেই পরিবর্তনের মেরুদণ্ড হবে তারেক রহমান প্রদত্ত ৩১ দফা। সভায় শেষে উপস্থিত নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে জনগণের মাঝে বিএনপি’র অঙ্গীকার তুলে ধরেন এবং ধানের শীষকে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচারণা চালানোর ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর