• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

গাজীপুরে তালাকের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

grambarta / ৮৮ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের গাছা থানা এলাকায় স্বামীর ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটের দিকে শরীফপুর রোডে বাংলালিংক টাওয়ারের নিচে অবস্থিত জিহাদ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার দোকানের সামনে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহতের নাম মোসাঃ সোহেলা খাতুন (৪২)। তিনি শেরপুর জেলার নকলা থানার মমিলাকান্দা গ্রামের মিজানের মেয়ে এবং পেশায় গার্মেন্টস কর্মী।গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি, তবে হত্যাকারীকে আটকের জন্য অভিযান চলছে। প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত সোহেলা খাতুনের স্বামী মোঃ কালু শেখ (৪৫) পেশায় ভ্যানচালক। দাম্পত্য জীবনে প্রায়ই কলহ হতো তাদের মধ্যে। কয়েক দিন আগে স্ত্রী সোহেলা স্বামী কালু শেখকে তালাক দেন। এই তালাকের জের ধরেই শুক্রবার বিকেলে রাস্তায় একা পেয়ে কালু শেখ ছুরি দিয়ে সোহেলার গলায় আঘাত করেন এবং দ্রুত পালিয়ে যান। স্থানীয়রা আহত সোহেলাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনাটি পারিবারিক কলহ থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর