• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

সেবক হয়ে মানুষের আস্থা অর্জন করতে চান যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়

grambarta / ৭৭ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের নিবেদিতপ্রাণ যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় এলাকার মানুষের পাশে থেকে সেবক হিসেবে কাজ করার মাধ্যমে জনআস্থার প্রতীক হতে চান। মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করাই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি এক সৌজন্য সাক্ষাৎকারে মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় বলেন, শৈশবকাল থেকেই আমি এলাকার দুস্থ ও নিপীড়িত মানুষের পাশে ছিলাম। সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য আজও কাজ করে যাচ্ছি। অন্যায়ের বিরুদ্ধে সবসময় রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকব। তিনি আরও বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের দেশবিরোধী নীতির প্রতিবাদে আমি প্রথম সারিতে আন্দোলনে অংশ নিয়েছি। আগামী দিনেও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করতে চাই। স্থানীয় তরুণ ও যুবসমাজের সঙ্গে কথা বলে জানা গেছে, মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় শৈশবকাল থেকেই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। মানবিক আচরণ, সাহসী ভূমিকা ও আন্তরিকতায় তিনি ইতিমধ্যে প্রিয় মুখ হিসেবে স্থান করে নিয়েছেন। এলাকার তরুণরা বলেন,বজয় সরকার একজন সত্যিকারের জনদরদী নেতা। বিপদে-আপদে, আন্দোলনে কিংবা সামাজিক যে কোনো সংকটে তিনি আমাদের পাশে থেকেছেন। জুলাই আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অনন্য। স্থানীয় দলীয় নেতারা জানান, বিজয় সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সুশিক্ষিত, পরিশ্রমী ও নম্র স্বভাবের সেবক। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করা তাঁর মূল উদ্দেশ্য। এলাকাবাসীর প্রত্যাশা, আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে যদি তিনি নির্বাচিত হন, তবে উন্নয়ন, সেবামূলক কার্যক্রম ও জনকল্যাণে ৫৭ নম্বর ওয়ার্ডে নতুন দিগন্তের সূচনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর