• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গীতে জামায়াতের সমাবেশ ও মিছিল : গাজীপুরকে দুর্নীতিমুক্ত উন্নয়নের মডেল শহর গড়ে তুলতে চাই-ড. হাফিজুর রহমান

grambarta / ১৩০ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

টঙ্গীতে জামায়াতের সমাবেশ ও র‍্যালীর ছবি। 

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী ৫৬ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বর্ণাঢ্য সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে টঙ্গীর নতুনবাজার রেললাইন সংলগ্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানার ৫৬ নং ওয়ার্ডের আমির এবিএম সাইফুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের সহ-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মোল্লা, টঙ্গী পূর্ব থানা কর্মপরিষদের আমির আবু রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি নতুনবাজার থেকে শুরু হয়ে স্টেশন রোড ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী বাজারে এসে শেষ হয়। প্রধান অতিথির বক্তব্যে ড. হাফিজুর রহমান বলেন গাজীপুর বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল। এখানকার পোশাক শিল্প থেকে সরকার প্রতিবছর হাজার হাজার কোটি টাকা আয় করছে, কিন্তু সেই অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না। শ্রমিকদের জীবনমান উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায় না। তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি, অথচ তাদের জীবনযাত্রা কষ্টময়। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, যা তারা পালন করছে না। স্বাস্থ্য ও চিকিৎসা খাতের কথা উল্লেখ করে তিনি বলেন গাজীপুরের জনগণ আজও প্রাথমিক চিকিৎসার জন্য ভোগান্তির শিকার। হাসপাতাল ও ক্লিনিকের অব্যবস্থাপনা সাধারণ মানুষের কষ্ট বাড়িয়ে তুলছে। নির্বাচিত হলে আমি উন্নত স্বাস্থ্যসেবা ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করব। এছাড়া তিনি শহরের নাগরিক অবকাঠামো নিয়ে বলেন রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা গাজীপুরের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ দুর্ভোগে ভুগছে। এই পরিস্থিতি পরিবর্তনে পরিকল্পিত নগরায়ণ জরুরি। নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে ড. হাফিজুর রহমান আরও বলেন আমি নির্বাচিত হলে গাজীপুরের প্রতিটি সেক্টরে দুর্নীতিমুক্ত, জনকল্যাণমূলক ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলব। মানুষের আস্থা পুনরুদ্ধার করাই হবে আমার প্রথম লক্ষ্য। সমাবেশে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনের বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর