• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

পরিবহনে চাঁদাবাজির সময় শ্রমিকলীগ নেতাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার-১১

grambarta / ২২৮ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :  নাটোরের সিংড়া মহাসড়ক এবং সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পরিবহনে চাঁদাবাজি করার সময় সিংড়া উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক সহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে ১১ জন চাঁদাবাজ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার। এর আগে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, সিংড়া উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম (স্বপন) (৪৫), আনোয়ার হোসেন বাবু (৫০), আকরামুল ইসলাম (৩৮), এরশাদুল (৪৮), বাবুল খান (৪৭), মুনছুর রহমান (৩৭), মোজাহার (৫৫), বারেক সর্দার হাসান আলী (৫৬), জিয়াদুল ইসলাম (৫৫), ফাইজুল ইসলাম (৩৫), আরিফুল ইসলাম (৩০) কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার বলেন, কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক, বাস এবং অন্যান্য পণ্যবাহী গাড়ি থেকে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা আদায়ের নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বইসহ চাঁদাবাজ চক্রের ১১ জনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর