• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গীতে বাউন্ডারি দেওয়াল ধসে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু, তদন্তে পুলিশ

grambarta / ১০২ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে দেওয়াল ধসে চাপা পড়ে আরাফাত (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যার আগে টঙ্গীর আউচপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত স্থানীয় জামেয়া কোরআনিয়া আউচপাড়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। সে মৃত সানোয়ার হোসেন ও রিফা বেগম দম্পতির একমাত্র সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে আউচপাড়ার পারভেজ নামের এক ব্যক্তির বাড়ির পাশে খেলছিল আরাফাত। হঠাৎ ওই বাড়ির বাউন্ডারি দেওয়ালের একটি অংশ ভেঙে পড়লে সে নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, ভবন মালিকের অবহেলা ও অযত্নেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা বলেন, দেওয়ালটি দীর্ঘদিন ধরে ফাটলধরা অবস্থায় ছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে শিশুটির মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল হাসান জামিল বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুরো বিষয়টি তদন্তের আওতায় আনা হবে। যদি বাড়ির মালিকের গাফিলতি প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর