• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

ময়মনসিংহ মেডিকেলের মর্গে মৃত তরুণীকে ধর্ষণ : লাশবাহক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

grambarta / ১২১ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা এক মৃত তরুণীকে ধর্ষণের ঘটনায় লাশবাহক (হেলপার)কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় এলাকার ২০ বছর বয়সী এক তরুণী গত শনিবার (১৯ অক্টোবর) রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবার জানায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরদিন (২০ অক্টোবর) সকালে হাসপাতালের ময়নাতদন্তকারী চিকিৎসক মরদেহে সন্দেহজনক আলামত দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরবর্তীতে নমুনা পরীক্ষায় তরুণীর যৌনাঙ্গে তাজা বীর্য পাওয়া যায়। ঘটনার পর সন্দেহভাজন হিসেবে মর্গের লাশবাহক আবু সাঈদ (১৯) কে আটক করে পুলিশ। তিনি হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মৃত তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেন।হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, মরদেহ ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ ও লাশ অবমাননার ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালতে তিনি স্বীকারোক্তি দিয়েছেন এবং কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, মর্গে এ ধরনের জঘন্য ঘটনা ঘটায় হাসপাতাল কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন। স্থানীয়রা বলছেন, এ ঘটনা সমাজে এক গভীর মানবিক ও নৈতিক সংকটের প্রতিফলন। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্বশীলতার প্রশ্নে এটি একটি দৃষ্টান্তমূলক সতর্কবার্তা হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর