• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

কুষ্টিয়ায় স্বাস্থ্য সহকারী নিয়োগে প্রশ্নফাঁস ও দুর্নীতি: দুদকের অভিযানে কর্মকর্তাদের মোবাইল ও আলামত জব্দ

grambarta / ৮৯ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের অধীনে গত শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও ব্যাপক দুর্নীতি-অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া থেকে দুইদিনব্যাপী এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। গত ২৬ ও ২৭ অক্টোবর দুদকের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে সংগৃহীত প্রাথমিক তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করা হয়। পরে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহ করে দুদক টিম।

দুদকের প্রাথমিক তদন্তে জানা যায়, স্থানীয় বিভিন্ন দপ্তরের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে প্রশ্নফাঁসের ঘটনাটি সংঘটিত হয়েছে। এতে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর সম্পৃক্ততা পাওয়া গেছে।
অভিযানকালে তাদের মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করে দুদক টিম। পরবর্তীতে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে টিমটি কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর