• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

গাজীপুরে টঙ্গী পূর্ব থানা বিএনপি নেতা সুমনের উদ্যোগে ৪৫ নম্বর ওয়ার্ডের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

grambarta / ১৭৯ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের অবহেলিত ও বেহাল রাস্তাটির সংস্কার ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের কথা জেনে টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরকার জাবেদ আহাম্মেদ সুমন নিজ উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় এ রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেন। বুধবার (২৯ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করেন সরকার জাবেদ আহাম্মেদ সুমন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন, ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি গাজী ছবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াসিন মিন্টু, টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, গাজী মোশারফ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহাম্মেদ সুমন বলেন রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের সেবা করা। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দুর্ভোগের কারণ ছিল। তাই দলীয় পরিচয় নয়, মানবিক দায়বদ্ধতা থেকেই আমি এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সবসময় পাশে থাকব। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি সংস্কারের ফলে তাদের চলাচলে স্বস্তি ফিরবে, শিশু ও প্রবীণদের চলাচল সহজ হবে এবং এলাকার ব্যবসা-বাণিজ্যেও নতুন গতি আসবে। উল্লেখ্য, এ রাস্তাটি দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের সৃষ্টি হতো। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুনভাবে নির্মিত এই রাস্তা এলাকাবাসীর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর