• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক বিএনপি নেতার ভাই ও ভাতিজা

grambarta / ৯২ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের নাওজোড় এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকরা হলেন বাসন থানা বিএনপি সভাপতি তানভির সিরাজের ভাই তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মুশফিক (২৭)। বুধবার (২৯ অক্টোবর) রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী নাওজোড় এলাকায় অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ তসলিম সিরাজ ও তার ছেলেকে আটক করা হয়। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়। অভিযানে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাঁসুয়া, ৫টি রামদা, একটি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড ও গাঁজা উদ্ধার করা হয়। বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন খান জানান, যৌথ বাহিনীর অভিযানে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর