• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

grambarta / ১০৮ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ (চল্লিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় জেলার সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল, ওসি সৌমিত্র সাহার নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ আবু আল ইমরান ও সঙ্গীয় ফোর্সসহ শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকাল ৪টা ৫ মিনিটে দর্শনা থানার বেগমপুর ফুলতলা তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে। অভিযানে মেহেদী হাসান বিপ্লব (১৯) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার উথলী গ্রামের নূর আলমের ছেলে । তার হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর