• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

ঘুমন্ত স্বামীর উপর নির্মম প্রতিশোধ : পূবাইলে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কাটা!

grambarta / ৯১ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরের পূবাইলে এক নারীর হাতে ঘুমন্ত স্বামী গুরুতর আহত হয়েছেন। রোববার (৯ নভেম্বর) ভোরে পারিবারিক কলহের জেরে স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ ধারালো ব্লেড দিয়ে কেটে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে পূবাইল থানাধীন খোরাইদ জয়নগর এলাকায়। ভুক্তভোগী যুবকের নাম মো. আকাশ (২১)। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল তাদের মধ্যে। রোববার ভোররাতে আকাশ ঘুমিয়ে থাকার সময় হঠাৎ স্ত্রী ব্লেড দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করে গুরুতর জখম করে। আকাশের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই উত্তেজিত জনতা ওই গৃহবধূকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয়রা জানায়, ঘটনাস্থলে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে প্রথমে তাকে কিছুটা প্রহার করে পরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ অভিযুক্ত নারীকে প্রাথমিক চিকিৎসার জন্য শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল ও মর্মান্তিক। আহত স্বামী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এলাকাবাসী ঘটনাটিকে চরম পারিবারিক অমানবিকতা হিসেবে দেখছেন। তাদের ভাষায়, যে পরিবারে ভালোবাসা থাকার কথা, সেখানে এমন নিষ্ঠুরতা সমাজের জন্য অশনি সংকেত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর