• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

টঙ্গীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা : এএসআই আহত, গ্রেপ্তার-৩

grambarta / ৯৭ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে আসামি গ্রেপ্তার অভিযানে পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন হাজির মাজার বস্তি সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে এ হামলা চালায় দুষ্কৃতিকারীরা। ঘটনার সময় এক পুলিশ সদস্য আহত হন। আহত এএসআই মো. ফজলুল হক টঙ্গী পূর্ব থানায় কর্মরত। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সেদিন রাত ১১টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি টিম সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর এক আসামিকে ধরতে পুলিশ অভিযানে যায়। অভিযানের দলটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা প্রায় ৮০-৯০ জন দুষ্কৃতিকারী পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে আক্রমণ করলে এএসআই ফজলুল হক মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আত্মরক্ষার্থে পুলিশ ৫ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা আহত এএসআইকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, আহত পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর