• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গী জাভান হোটেলে জমকালো আয়োজনে যোগ হলো ‘টমেটো রেস্তোরাঁ’ : গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত

grambarta / ৫৩ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে জাভান হোটেলের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো নতুন খাবার প্রতিষ্ঠান ‘টমেটো রেস্তোরাঁ’। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে শহীদ কেয়াম উদ্দিন মাস্টার সড়কস্থ আমতলী জাভান হোটেল চত্বরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রেস্তোরাঁটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টমেটো রেস্তোরাঁর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জাভান হোটেলের ব্যবস্থাপনা পরিচালক সাইমন খান। এসময় এলাকার বিশিষ্ট সমাজসেবক ও আমতলী কামে মসজিদের সভাপতি আব্বাস আলী, হোটেল কর্মকর্তা আব্দুল আজিজ, রিলেশনশিপ ম্যানেজার মো. দেলোয়ার হোসেন দুলাল, অপারেশন ম্যানেজার সজল মজুমদার, সহকারী কোষাধ্যক্ষ অন্ত, রিয়াদ বাবু, মাসুম, মামুন, আল-আমিন রাজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমতলী এতিমখানা মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীও অংশ নেয়। উদ্বোধনী আয়োজনে স্বাগত বক্তব্য দেন জাভান হোটেলের রিলেশনশিপ ম্যানেজার মো. দেলোয়ার হোসেন দুলাল। তিনি জানান, টমেটো ফল যেহেতু বারো মাস পাওয়া যায়, ঠিক তেমনি সারা বছর গ্রাহকদের সেবা দেওয়ার ভাবনা থেকেই রেস্তোরাঁটির নাম রাখা হয়েছে ‘টমেটো রেস্তোরাঁ’। তিনি আরও বলেন, “টঙ্গী ও গাজীপুরের মানুষের কথা মাথায় রেখে সুলভ মূল্যে এখানে সাদা ভাত, বিভিন্ন রকম ভর্তা, গরু-খাসি-মুরগি-হাঁসের মাংসসহ নানান আইটেম পরিবেশন করা হবে। এছাড়াও বিয়ে, জন্মদিন, সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য বুকিং সুবিধাও রাখা হয়েছে। অনুষ্ঠানের শেষে আমতলী মসজিদ এন্ড এতিমখানা মাদ্রাসার খতিব মাও. সাহাদৎ হোসেন মোনাজাত পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর