• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী রনির পথসভায় জনস্রোত, ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রার্থী

grambarta / ১১৩ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল বুধবার সকাল থেকে শুরু হওয়া এই পথসভা বিকালে টঙ্গীর ৪৬ নম্বর ওয়ার্ডে গিয়ে শেষ হয়। টঙ্গীর ৪৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত পথসভায় নেতৃত্ব দেন ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাবেক সভাপতি আব্দুল আলী, সহ-সভাপতি আব্দুল্লাহ, ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক আল মনসুর টুটুল। তাদের উদ্যোগে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক একত্রিত হন। পথসভায় গাজীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় ভোটাররা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পথসভায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও জনসমাগমে টঙ্গীর ৪৬ নম্বর ওয়ার্ডের পথসভাটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর