• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

গাজীপুর-২ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার : টঙ্গী পূর্ব ও গাছা মেট্রো থানা এলাকায় কর্মজীবী দলের লিফলেট বিতরণ

grambarta / ১১০ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি’র পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে গাজীপুর মহানগর কর্মজীবী দল। সাধারণ মানুষের মাঝে প্রার্থীর বার্তা পৌঁছে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে গাছা মেট্রো থানা এবং বিকালে টঙ্গী পূর্ব থানা এলাকার ৪৬ ও ৪৮ নং ওয়ার্ডে এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কর্মজীবী দলের নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কর্মজীবী দলের সভাপতি আইয়ুব খান। তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ আজ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ। এ সময় আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর কর্মজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মনসুর আলী ও কামাল উদ্দিন। তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত, আর বিএনপি ক্ষমতায় এলে শ্রমজীবী ও কর্মজীবী মানুষের অধিকার নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর কর্মজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল সরদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মামুন মোল্লাসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের কর্মজীবী দলের বিভিন্ন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ জানান, আগামী দিনগুলোতে গাজীপুর-২ আসনের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচারণা আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর