• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীর কাফরুলে র‍্যাবের বিশেষ অভিযান : প্রায় ৭০ লাখ টাকার বিপুল মদ ও বিয়ারসহ আটক-১ দর্শনায় শিক্ষার্থীদের সচেতনতা সভা : স্মার্টফোন আসক্তি ও মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার মাদক কারবারিদের হামলার প্রতিবাদে টঙ্গীতে গণসমাবেশ : মাদক সিন্ডিকেট নির্মূলে রাজপথে থাকার ঘোষণা ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল বখতিয়ারের : আলমডাঙ্গা ইউএনও অফিসে হৃদয়বিদারক মৃত্যু, জনদুর্ভোগ নিয়ে প্রশ্ন জীবননগরে ডিবির অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ : আটক-২ গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুই ইটভাটাকে ১৪ লাখ টাকা জরিমানা দর্শনা বালিকা বিদ্যালয়ে শহীদ মিনারের অবমাননা, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে এলাকায় তীব্র প্রতিক্রিয়া ফুয়েল কার্ড সংগ্রহে চুয়াডাঙ্গায় তীব্র ভিড়, লাইনে মারামারি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় আলমডাঙ্গায় অবৈধ জ্বালানি তেল মজুদচক্রে অভিযান : লরি জব্দ, ৪ জন গ্রেফতার, পালাতক-২ পূবাইলে ইজিবাইক চালক হত্যা মামলার প্রধান আসামি লালমনিরহাটে গ্রেফতার

গাজীপুর-২ আসনে ধানের শীষের নিরঙ্কুশ জয় : তৃণমূলের সক্রিয়তায় উজ্জ্বল ভূমিকা যুবদল নেতা আল মুনসুর টুটুলের

grambarta / ১০৬ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নিরঙ্কুশ বিজয়ে তৃণমূলের নেতাকর্মীদের ছিল দৃশ্যমান ও সক্রিয় ভূমিকা। মাঠপর্যায়ে প্রচারণা, সমন্বয় এবং ভোটার সংযোগে অগ্রণী ছিলেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী আল মুনসুর টুটুল। নির্বাচনের শুরু থেকেই তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। ৪৬ নং ওয়ার্ডে উঠান বৈঠক, পথসভা ও লিফলেট বিতরণসহ প্রচার কার্যক্রমে অংশ নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান। কর্মীদের সমন্বয়, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি এবং ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষায় তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভোটের দিন সকালে টঙ্গীর ৪৬ নং ওয়ার্ডের সাহাজউদ্দিন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এরপর সকাল থেকে কেন্দ্রে উপস্থিত থেকে পরিদর্শন করে ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তি। ফলাফল প্রকাশের পর নেতাকর্মীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হলেও আল মুনসুর টুটুল সবাইকে শান্ত ও শৃঙ্খলাপূর্ণ থাকার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে এলাকায় স্থিতিশীল পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। তৃণমূলের এমন সংগঠিত ও সমন্বিত প্রচারণাই এম. মঞ্জুরুল করিম রনির বিজয়কে সুসংহত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর