• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
দামুড়হুদায় বিদেশে পাঠানোর নামে প্রতারণা : ওয়ারেন্টভুক্ত মিলন হোসেন কারাগারে টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিল স্ত্রী, থানায় আত্মসমর্পণ গাজীপুরের ৪৮ নম্বর ওয়ার্ডে দত্তপাড়া লেদু মোল্লা রোডে ৮২০ মিটার ড্রেন নির্মাণকাজ শুরু রাজধানীর কাফরুলে র‍্যাবের বিশেষ অভিযান : প্রায় ৭০ লাখ টাকার বিপুল মদ ও বিয়ারসহ আটক-১ দর্শনায় শিক্ষার্থীদের সচেতনতা সভা : স্মার্টফোন আসক্তি ও মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার মাদক কারবারিদের হামলার প্রতিবাদে টঙ্গীতে গণসমাবেশ : মাদক সিন্ডিকেট নির্মূলে রাজপথে থাকার ঘোষণা ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল বখতিয়ারের : আলমডাঙ্গা ইউএনও অফিসে হৃদয়বিদারক মৃত্যু, জনদুর্ভোগ নিয়ে প্রশ্ন জীবননগরে ডিবির অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ : আটক-২ গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুই ইটভাটাকে ১৪ লাখ টাকা জরিমানা দর্শনা বালিকা বিদ্যালয়ে শহীদ মিনারের অবমাননা, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে এলাকায় তীব্র প্রতিক্রিয়া

গাজীপুরের ৫ আসনে ফল ঘোষণা: ৪টিতে বিএনপি, ১টিতে জামায়াতের জয়

grambarta / ১৪৭ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

জাহাঙ্গীর আলম (নিজস্ব প্রতিবেদক) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এবং একটি আসনে জয়লাভ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী। শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজয়ী প্রার্থী ও তাদের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।গাজীপুর-১ : বিএনপির মো. মজিবুর রহমান (ধানের শীষ) ভোট: ২,০৮,৬৮৮ নিকটতম প্রতিদ্বন্দ্বী: জামায়াতের মো. শাহ আলম বকশি (দাঁড়িপাল্লা) ১,৪৯,৪৫৩ মোট ভোটার: ৭,২০,৯৩৭ মোট প্রার্থী: ৮ জন গাজীপুর-২ : বিএনপির এম.মঞ্জুরুল করিম রনি (ধানের শীষ) ভোট: ১,৮৮,৬০৬ (নিকটতম প্রতিদ্বন্দ্বী: এনসিপির আলী নাসের খান (শাপলা) -১,৪০,৯৫০ মোট ভোটার: ৮,০৪,৩৩৩ (এটি সারাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটারসংখ্যার একটি আসন গাজীপুর-৩ : বিএনপির ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু (ধানের শীষ) ভোট: ১,৬২,৩৪৩ নিকটতম প্রতিদ্বন্দ্বী: বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আহসানুল হক (রিকশা) ১,০০,৫৩৯মোট ভোটার: ৫,২৭,৩৬৯ গাজীপুর-৪ : জামায়াতের সালাহউদ্দিন আইয়ুবী (দাঁড়িপাল্লা) ভোট: ১,০১,৭৭৯ নিকটতম প্রতিদ্বন্দ্বী: বিএনপির শাহ রিয়াজুল হান্নান (ধানের শীষ) – ৯০,৩৯০ মোট ভোটার: ৩,৩০,৯৭৭ গাজীপুর-৫ : বিজয়ী: বিএনপির এ কে এম ফজলুল হক মিলন (ধানের শীষ) ভোট: ১,৩৩,৮৬৯ নিকটতম প্রতিদ্বন্দ্বী: জামায়াতের মো. খায়রুল হাসান (দাঁড়িপাল্লা) ৭৮,১২৩ ফলাফল ঘোষণার মধ্য দিয়ে গাজীপুর জেলায় বিএনপির শক্ত অবস্থান স্পষ্ট হয়েছে। পাঁচটি আসনের মধ্যে চারটিতে জয় পেয়ে জেলায় দলটির প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে, অন্যদিকে একটি আসনে জয়লাভ করে জামায়াতও গুরুত্বপূর্ণ উপস্থিতি জানান দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর