• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
রোজার শুরুতেই লেবুর অস্বাভাবিক দাম বৃদ্ধি, রোজাদারদের ভোগান্তি বৃদ্ধি গাজীপুরে চলন্ত ট্রেনের নিচে পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন টঙ্গীতে র‍্যাবের মাদক বিরোধী অভিযান : ৭ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার, ৪ নারী গ্রেফতার লক্ষ্মীপুর-৩ থেকে বিজয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মনোনয়ন : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে টঙ্গী ৫৫ নম্বর ওয়ার্ড সভাপতি হাজী জহিরুলের শুভেচ্ছা গাজীপুরের বোর্ডবাজারে র‍্যাব-১ এর অভিযান : প্রায় ৬২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১ ধানের শীষের বিজয়ে উচ্ছ্বসিত কর্মজীবী দল : টঙ্গীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত দিন-রাত পরিশ্রমের ফল গাজীপুর-২ ধানের শীষের জয়,যুবদল নেতা টিপু’র শুভেচ্ছা গাজীপুরের ৫ আসনে ফল ঘোষণা: ৪টিতে বিএনপি, ১টিতে জামায়াতের জয় গাজীপুর-২ আসনে ধানের শীষের বিজয় : টঙ্গীতে যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর-২ আসনে ধানের শীষের বিজয়, কর্মজীবী দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে চলন্ত ট্রেনের নিচে পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন

grambarta / ৬৫ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

জাহাঙ্গীর আলম (নিজস্ব প্রতিবেদক): গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে মো. হাবিব নামে এক পুলিশ কর্মকর্তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গাজীপুরে এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনে এই দুর্ঘটনা ঘটে। আহত মো. হাবিব গাজীপুর জেলা পুলিশ লাইনে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করছেন। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানান, গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের পাশ থেকে এসআই হাবিব পুলিশ লাইনের দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে তিনি পায়ে হেঁটে রেলক্রসিং পার হওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে পড়ে যান। এতে তার ডান হাত ও ডান পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শহিদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর