• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
দামুড়হুদায় মাদকের বিরুদ্ধে অভিযান : ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের জেল ও জরিমানা জীবননগরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় ও ভূমি অফিস পরিদর্শন শ্রীকোল-বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি’২৬ ব্যাচের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের কারসাজির প্রতিবাদে চুয়াডাঙ্গায় ক্যাবের মানববন্ধন টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে জিসিসির উচ্ছেদ অভিযান অব্যাহত, স্বস্তি পথচারীদের মায়ের মৃত্যুর তিন মাস না পেরোতেই ট্রাকচাপায় ঝরলো শিশুর প্রাণ দর্শনায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হত্যা ও সহিংসতার মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক টঙ্গীর নামাবাজার নিশাতনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০–৪০টি ঘর

রোজার শুরুতেই লেবুর অস্বাভাবিক দাম বৃদ্ধি, রোজাদারদের ভোগান্তি বৃদ্ধি

grambarta / ২০২ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

জাহাঙ্গীর আলম (নিজস্ব প্রতিবেদক): পবিত্র রমজান মাস শুরুতেই লেবুর দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। সারাদিন রোজা রাখার পর ইফতারে লেবুর শরবত অনেকের কাছে অপরিহার্য হলেও ক্রেতাদের জন্য এটি এখন বড় চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিক্রেতারা জানাচ্ছেন, চাহিদা বৃদ্ধি এবং সরবরাহে ঘাটতির অজুহাতে লেবুর দাম বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে সবজির বাজারও চড়া, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা, কাঁচা মরিচ ১৩০ টাকা কেজি, আর পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে। সীমিত আয়ের মানুষদের জন্য বাজারে এ ধরনের দাম বৃদ্ধিই রোজা পালন ও ইফতার প্রস্তুতিতে কঠিন পরিস্থিতি সৃষ্টি করছে। ভোক্তারা দাবি করছেন, রমজানকে সামনে রেখে বাজারে কঠোর নজরদারি ও নিয়মিত মনিটরিং নিশ্চিত করা প্রয়োজন। ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, তাদের অভিযান সারা বছরই অব্যাহত থাকে, তবে রমজান মাসে বাজার স্বাভাবিক রাখতে অভিযান আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর