• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে জিসিসির উচ্ছেদ অভিযান অব্যাহত, স্বস্তি পথচারীদের মায়ের মৃত্যুর তিন মাস না পেরোতেই ট্রাকচাপায় ঝরলো শিশুর প্রাণ দর্শনায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হত্যা ও সহিংসতার মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক টঙ্গীর নামাবাজার নিশাতনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০–৪০টি ঘর টঙ্গীর এরশাদনগরে পূর্বশত্রুতার জেরে দু’গ্রুপের সংঘর্ষ : ধারালো অস্ত্রে কুপিয়ে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি গাজীপুরে বিকল ট্রাকে মিনিবাসের সজোরে ধাক্কা : ফ্লাইওভারে নিহত ২, আহত অন্তত ১৫ ভারতে পাচারের ফাঁদে ৪ শিশুসহ ৮ বাংলাদেশি : জীবননগরে পুলিশের অভিযানে উদ্ধার, দালাল চক্রের ২ সদস্য গ্রেফতার যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযান: ফেন্সিডিল সিরাপসহ আটক ১, জব্দ ইজিবাইক

মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ন কবির

grambarta / ১২৯ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ন কবির। ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় তিনি বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি চিরদিন তাদের ঋণী হয়ে থাকবে। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। কাজী হুমায়ন কবির আরও বলেন, ভাষা শহীদদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ছড়িয়ে দিতে এবং বাংলা ভাষার সঠিক চর্চা ও মর্যাদা রক্ষায় তিনি সকলের প্রতি আহ্বান জানান। এ সময় ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মহান ২১শে ফেব্রুয়ারির এই দিনে ভাষা শহীদদের স্মরণ করে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ন কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর