• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত ৫৭ নম্বর ওয়ার্ড গড়ার আহ্বান: যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়ের ফেসবুক বার্তা আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ২০ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার, যুবক গ্রেফতার সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকারকে টঙ্গী কৃষক দলের শুভেচ্ছা গাজীপুরে র‍্যাব-১’র বিশেষ অভিযানে ১৭ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকারকে টঙ্গী পূর্ব থানা যুবদলের শুভেচ্ছা পাবনার ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যা রহস্য উদঘাটন: যৌন হয়রানির প্রতিশোধে দ্বৈত খুন, ডিবির জালে ট্রাকচালক শরীফ জীবননগরে বিএনপি–জামায়াত রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেল ইউ: জামায়াত আমিরের ভাইয়ের গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা : টঙ্গী ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতির সৌজন্য সাক্ষাৎ নাজমুল মন্ডলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত : ৪৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

গাজীপুরে র‍্যাব-১’র বিশেষ অভিযানে ১৭ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

grambarta / ৫০ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র‍্যাব-১)। র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় সোমবার (০২ মার্চ ২০২৬) ভোরে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-১, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল বিশ্বস্ত সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, সফিপুরে আনসার একাডেমীর সামনে কয়েকজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে আনসার একাডেমীর ৩ নম্বর গেট সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ তারেক হোসেন ওরফে বাবু (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার নিজামপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা। তার দখল থেকে ১৬৫ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন এবং নগদ ১,৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি তার পরিচয় নিশ্চিত করে এবং আরও দুই অজ্ঞাতনামা সহযোগীর সম্পৃক্ততার কথা স্বীকার করে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সহায়তায় বিভিন্ন জেলা থেকে হেরোইন সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন বলে জানান। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ৮(গ)/৪১ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য কালিয়াকৈর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) শাহ আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর