• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

grambarta / ১০৯ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

জাহাঙ্গীর আলম, (নিজস্ব প্রতিবেদক) : পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টঙ্গীর বড় দেওড়া এলাকায় অবস্থিত টঙ্গী রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মোঃ নোয়াব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা। ইফতার মাহফিলে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাস্তবায়ন পত্রিকার সম্পাদক মোঃ আলী আকবর। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন।উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন দৈনিক নওরোজের স্টাফ রিপোর্টার অলিদুর রহমান অলি, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, আনন্দ টিভির সাংবাদিক শাকিল, এশিয়ান টিভির সাংবাদিক মোবারক হোসেন রনি, কবি ও সাংবাদিক মশিউর রহমান মোহাম্মদ জসিম উদ্দিন জুয়েল, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, শাজাহান শোভন, মনিরুল ইসলাম রাজীব, মোঃ হানিফ হোসেন, পলাশ সরকার, মোঃ মোস্তফা, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ জাফর আলী, মোঃ হিমেল, মোঃ শাকিল ফারুকী, মিজানুর রহমান সবুজ, আশরাফুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, মোঃ আক্তার হোসেন ঢালী, পারভেজ মারুফ, মোছাম্মৎ শামীমা খানন বেবী, মোসাম্মৎ চায়না আক্তার, মোসাম্মদ কিবরিয়া বেগম, মোসাম্মদ মুক্তা আক্তারসহ অনেকে। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের নিরলসভাবে কাজ করতে হয়। এ ধরনের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করে। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলীর সফলতা কামনাও করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পুরো আয়োজনটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে পরিপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর