• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

গাজীপুরে এমপি মজিবুর রহমানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল

grambarta / ৫৬ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

জাহাঙ্গীর আলম (নিজস্ব প্রতিবেদক): গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমানের সঙ্গে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার কালিয়াকৈর পৌরসভার অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কালিয়াকৈর প্রেসক্লাব, কোনাবাড়ী প্রেসক্লাব, বাসন ও কাশিমপুর প্রেসক্লাবসহ গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিবুর রহমান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তিনি জানান, সরকার ঘোষিত উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি গাজীপুর জেলার সার্বিক উন্নয়নের জন্য ইতোমধ্যে ২৬ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী এক বছরের মধ্যে এসব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, গত কয়েক দশকে কালিয়াকৈর এলাকায় যে উন্নয়ন হয়নি, তা আগামী কয়েক বছরের মধ্যেই বাস্তবায়নের চেষ্টা করা হবে। এলাকার উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে সাংবাদিকদের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও চ্যানেল আই প্রতিনিধি ফজলুল হক মোড়ল, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম এবং যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ও কোনাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ইত্তেফাক প্রতিনিধি মজিবুর রহমান, দেশ রূপান্তর প্রতিনিধি আমিনুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানা, ৭১ টিভি প্রতিনিধি ইকবাল সরকার, ২১ টিভি প্রতিনিধি অপূর্ব রায়, মাছরাঙা টিভির প্রতিনিধি ফারদিন ফেরদৌস, চ্যানেল ২৪ প্রতিনিধি রফিকুল ইসলাম খান, দীপ্ত টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম, কোনাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অজয় সরকার ঝুটন, বাংলাটিভির গাজীপুর প্রতিনিধি, দৈনিক সকালের সময়ের টঙ্গী-গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দ্যা কান্ট্রি টুডে’র জেলা প্রতিনিধি মুজিবুর রহমান, শহিদুল ইসলামসহ গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর