• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

জীবননগরে মোটরসাইকেল চুরি করতে যেয়ে হাতেনাতে চোর আটক

grambarta / ২৬০ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেল চুরির সময় দুজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। এসময় পালিয়ে গিয়েছে আরেক চোর । জানাগেছে, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে পৌর শহরের হাসপাতাল এলাকা থেকে ওই দুজনকে আটক করে স্থানীয় লোকজন। সঙ্গে থাকা আরও একজন পালিয়ে গেছেন। পরে তাদের কে জীবননগর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। আটক দুজন হলেন- মহেশপুর উপজেলার ষড়াতলা গ্রামের মো. সাকিব হোসেন (৩০) ও বজড়াপুর গ্রামের মো. শাকিল হোসেন (২৬)। স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেল বাড়ির বাইরে রেখেছিলেন মো. অনিক হাসান। তিনি ঘরে ছিলেন। এই ফাঁকে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই তিনজন। টের পেয়ে স্থানীয় লোকজন তাড়া করলে একজন ভৌদোড় দিযে পালিয়ে যান। বাকি দুজনকে ধরে বেঁধে ফেলেন স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। মোটরসাইকেলের মালিক মো.অনিক হাসান বলেন, আমি মোটরসাইকেল রেখে বাসার মধ্যে একটু কাজ শেষ করে ফিরে এসে দেখি আমার গাড়ি নেই। রাস্তায় এসে দেখি দুজন আমার মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করছে। তখন স্থানীয় লোকজন তাদের আটক করে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, মোটরসাইকেল চুরির সময় জনতা দুজনকে আটক করেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর