• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-জাহাঙ্গীর আলম সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-কাজী হুমায়ন পথচারী ও রোজাদারদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-শাহিন আহমেদ রিজভী সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-নজরুল ইসলাম সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-সোহেল সিদ্দিকী সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-মনোয়ার হোসেন খোকন সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-আবু বক্কর সিদ্দিক সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-আরিফুল হক প্রধান সুবেল সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-আলমগীর হোসেন দিপু

গাজীপুরে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি স্বামীসহ ৩ জন গ্রেফতার, ৪৮ ঘণ্টায় রহস্য উদঘাটন র‍্যাবের

grambarta / ৫৮ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার ঘটনায় প্রধান আসামি স্বামী মোঃ রতন মিয়া (৪৮)সহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। হত্যাকাণ্ডের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, গত ৬ মার্চ ২০২৬ বিকাল আনুমানিক ৩টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কেওয়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রুমা আক্তার (৩২) নতুন কাপড় দিয়ে জামা বানানোর উদ্দেশ্যে পরিচিত এক বাসায় গিয়ে ফেরার পথে ভাড়া বাসার গেটের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে তার স্বামী মোঃ রতন মিয়া (৪৮) সহযোগীদের নিয়ে পথরোধ করে। এ সময় রতন মিয়া ধারালো ছুরি দিয়ে রুমা আক্তারের পিঠের বাম পাশে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের ছেলে বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২৪, তারিখ: ৭ মার্চ ২০২৬; ধারা ৩৪১/৩০২/৩৪, পেনাল কোড)। মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে র‍্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এর ধারাবাহিকতায় গত ৮ মার্চ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে র‍্যাব-১ (গাজীপুর) ও র‍্যাব-৯ (সুনামগঞ্জ) এর যৌথ অভিযানে সুনামগঞ্জ সদর থানার জুবিলী এলাকা থেকে প্রধান আসামি রতন মিয়াকে গ্রেফতার করা হয়। পরে ৯ মার্চ রাত আনুমানিক ১টা ২০ মিনিটে র‍্যাব-১ ও র‍্যাব-১৪ (ময়মনসিংহ) এর যৌথ অভিযানে নেত্রকোনা জেলার সদর থানার মহাদেবপুর এলাকা থেকে এজাহারনামীয় আরও দুই আসামি মোছাঃ আনোয়ারা খাতুন (৪৫) ও মোছাঃ রুনা আক্তার (২০) কে গ্রেফতার করা হয়। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর