• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মহানগর কর্মজীবিদলের সভাপতি আইয়ুব খাঁন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন নিউ মন্নু ফাইন কটন মিলস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানাদিয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ৫৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদল নেতা বিজয় সরকার সকল শুভানুধ্যায়ীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আজিজুল রহমান রাজু সকল শুভানুধ্যায়ীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নিশাদ মাহমুদ জালাল টঙ্গীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ছিনতাই ও মাদক কারবারে জড়িত অভিযোগে ১৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার সকল শুভানুধ্যায়ীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লিয়াকত আলী সকল শুভানুধ্যায়ীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নবীন হোসেন

ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানাদিয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন

grambarta / ৪১ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

নিউজ ডেস্ক : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী, দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, আত্মসংযম ও আত্মশুদ্ধির মধ্য দিয়ে পবিত্র রমজান মাস অতিবাহিত করার পর মুসলিম উম্মাহর মাঝে সমাগত হয়েছে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদ-উল ফিতর। ঈদ শুধু আনন্দের উৎসবই নয়, এটি মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র মুহূর্ত আমাদের সকলের জীবনে নতুন আশা, নতুন প্রেরণা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করুক। সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর হয়ে প্রতিষ্ঠিত হোক শান্তি, সৌহার্দ্য ও ন্যায়বিচারের পরিবেশ। ঈদের আনন্দ যেন ধনী-গরিব সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে-এই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। সরকার জাবেদ আহাম্মেদ সুমন বলেন, পবিত্র ঈদের শিক্ষা আমাদের পারস্পরিক সহনশীলতা, সৌহার্দ্য ও মানবিকতার পথে চলতে উদ্বুদ্ধ করুক। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, যেন তিনি সকল মুসলমানের সিয়াম, কিয়াম ও ইবাদত-বন্দেগি কবুল করেন এবং আমাদের প্রিয় দেশ ও জাতির জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করেন।

শুভেচ্ছান্তে :
সরকার জাবেদ আহাম্মেদ সুমন
সভাপতি
টঙ্গী পূর্ব থানা বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর