• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরের কালিয়াকৈরে র‌্যাবের অভিযানে ৪ লাখ টাকার বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার : আদালতে সোপর্দ স্বাধীনতা দিবসে দর্শনা পৌর বিএনপির বর্ণাঢ্য কর্মসূচি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন চুয়াডাঙ্গায় আকস্মিক ঝড়ে ভুট্টাক্ষেতে ব্যাপক ক্ষতি : বেগমপুরে ক্ষতিগ্রস্ত ১৫ হেক্টর জমি দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় বাস ডুবি: নিহত ২৩, শনাক্ত চলছে মরদেহ দামুড়হুদায় পৈতৃক জমির সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক- ২ নদীতে পড়ে ডুবে গেল যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ

দামুড়হুদায় পৈতৃক জমির সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক- ২

grambarta / ৫২ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পৈতৃক জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে শহিদুল ইসলাম ঢালী (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার মুক্তারপুর গ্রামের মাঝেরপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ঢালী মুক্তারপুর গ্রামের মাঝেরপাড়ার মওলা বক্স ঢালীর ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক শরিকানা জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন শহিদুল ইসলামের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে প্রতিপক্ষের কয়েকজন এতে বাধা দেন এবং নির্মাণাধীন প্রাচীর ভেঙে ফেলেন। এ সময় বিষয়টি মীমাংসার জন্য শহিদুল ইসলাম ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় শহিদুল ইসলামের মাথায় বাঁশের আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়। নিহতের স্বজন শাফায়েত সুজন জানান, এ ঘটনায় শিল্পী খাতুন ও আরবী খাতুন নামের আরও দুইজন আহত হয়েছেন। তারা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন, শরিকানা জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর