• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দর্শনায় রাতভর পুলিশের অভিযান: তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার গাজীপুরের কালিয়াকৈরে র‌্যাবের অভিযানে ৪ লাখ টাকার বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার : আদালতে সোপর্দ স্বাধীনতা দিবসে দর্শনা পৌর বিএনপির বর্ণাঢ্য কর্মসূচি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন চুয়াডাঙ্গায় আকস্মিক ঝড়ে ভুট্টাক্ষেতে ব্যাপক ক্ষতি : বেগমপুরে ক্ষতিগ্রস্ত ১৫ হেক্টর জমি দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় বাস ডুবি: নিহত ২৩, শনাক্ত চলছে মরদেহ দামুড়হুদায় পৈতৃক জমির সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক- ২ নদীতে পড়ে ডুবে গেল যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

grambarta / ৪৬ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ (সত্তর) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।

তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ আশরাফুল ইসলাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এএসআই (নিঃ) শ্রী রমেন কুমার সরকার, এএসআই (নিঃ) মোঃ রজিবুল হক, এএসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলামসহ জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার অন্যান্য অফিসার ও ফোর্স। অভিযানটি ২৭ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ০০ মিনিটে চুয়াডাঙ্গা সদর থানাধীন সাদেক আলী মল্লিকপাড়া এলাকায় পরিচালিত হয়। এ সময় সাদেক আলী মল্লিকপাড়ার কেদারগঞ্জ নতুন পাড়া এলাকার মৃত শহিদুল হকের ছেলে মোঃ ফারুক হোসেন (৪০)-কে তার বসতঘরের সামনে থেকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীর হেফাজত তল্লাশি করে তার কাছ থেকে ৭০ (সত্তর) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর