• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে ইজিবাইক চালক হত্যা মামলার প্রধান আসামি লালমনিরহাটে গ্রেফতার দর্শনাকে উপজেলা ঘোষণার দাবিতে সোশ্যাল মিডিয়ায় জোরালো জনমত চুয়াডাঙ্গায় জ্বালানি তেল বিতরণে আসছে ‘ফুয়েল কার্ড’ ব্যবস্থা : ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেনের ইন্তেকাল : কলেজ মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন টঙ্গীতে ট্রাফিক নিয়ন্ত্রণে বাধা, মাদক কারবারিদের হামলায় ইয়ুথ রেভ্যুলুশনের ১০ স্বেচ্ছাসেবী আহত চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধকালীন ৭টি মাইন নিরাপদে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দ্রুত অভিযানে ৬ আসামি গ্রেফতার দিনব্যাপী উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গাজীপুর সিটি প্রশাসক শওকত হোসেন সরকার, জনদুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপের আশ্বাস দর্শনায় পুলিশের এসআই পরিচয়ে অভিনব প্রতারণা : দিনদুপুরে ইজিবাইক নিয়ে উধাও প্রতারক চক্র আমের মুকুলে দোল খাচ্ছে চুয়াডাঙ্গার কৃষকের স্বপ্ন : ১২২ কোটি টাকার আম উৎপাদনের সম্ভাবনা

দিনব্যাপী উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গাজীপুর সিটি প্রশাসক শওকত হোসেন সরকার, জনদুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপের আশ্বাস

grambarta / ৫৫ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সড়ক, ব্রিজ ও ঈদগাহ নির্মাণসহ একাধিক প্রকল্প ঘুরে দেখলেন; ক্ষতিগ্রস্তদের সমস্যাও শুনলেন সরেজমিনে

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। শনিবার (২৮ মার্চ) দিনব্যাপী এই পরিদর্শন করেন। এসময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প ও জনগুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে।

প্রথমে তিনি পোড়াবাড়ী-মাস্টারবাড়ি থেকে কাউলতিয়া বাজার হয়ে সাকাশ্বর ব্রিজ পর্যন্ত সংযোগ সড়কের খইলশাবর্থা গ্রাম পর্যন্ত প্রায় ৫ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ চলমান প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেন। প্রকল্পের পশ্চিম প্রান্তে প্রায় অর্ধ-কিলোমিটার জলাভূমি থাকায় সড়কবিহীন অংশ নিয়ে এলাকাবাসী আবেদন জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট ভূমি মালিকদের নগরভবনে আলোচনার জন্য আহ্বান জানানো হয় এবং প্রকৌশলী ও ভূমি মালিকদের সমন্বয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়। পরবর্তীতে ২০ নম্বর ওয়ার্ডের মজলিশপুর এলাকায় খালের উপর নির্মিত সরু ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করা হয়। সময়ের চাহিদা অনুযায়ী ব্রিজটি প্রশস্ত করার প্রয়োজনীয়তা বিবেচনায় সম্ভাব্য প্রকল্প গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। একই দিনে জয়দেবপুর শ্মশান ব্রিজ সংলগ্ন চিলাই খাল তীরবর্তী এলাকায় ৪ ফুট ফুটপাতসহ ২০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনা হয়। সরকারি বিধান না থাকলেও মানবিক দৃষ্টিকোণ থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যথাসাধ্য সহায়তার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রসহ নগরভবনে সাক্ষাৎ করার আহ্বান জানানো হয়। এছাড়া ২৯ নম্বর ওয়ার্ডের কলের বাজার-ধীরাশ্রম সংযোগ সড়ক এবং ছোট দেওড়া পূর্বপাড়া জামে মসজিদ থেকে ভোড়া আফসারের দোকান হয়ে বিল্লালের বাড়ি পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত বাড়ি ও জমির মালিকদের অভিযোগ শোনা হয় এবং আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হয়। রাস্তায় বিদ্যমান কবরসমূহ যথাযথ নিয়মে স্থানান্তরের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয় এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে উপযুক্ত স্থানে কবরস্থান নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়। অন্যদিকে স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত একটি পরিত্যক্ত পুকুর ভরাট করে সেখানে একটি ঈদগাহ নির্মাণের আশ্বাস দেওয়া হয়। দিনব্যাপী এই পরিদর্শনে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ত্বরান্বিত করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর