• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
দর্শনা বালিকা বিদ্যালয়ে শহীদ মিনারের অবমাননা, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে এলাকায় তীব্র প্রতিক্রিয়া ফুয়েল কার্ড সংগ্রহে চুয়াডাঙ্গায় তীব্র ভিড়, লাইনে মারামারি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় আলমডাঙ্গায় অবৈধ জ্বালানি তেল মজুদচক্রে অভিযান : লরি জব্দ, ৪ জন গ্রেফতার, পালাতক-২ পূবাইলে ইজিবাইক চালক হত্যা মামলার প্রধান আসামি লালমনিরহাটে গ্রেফতার দর্শনাকে উপজেলা ঘোষণার দাবিতে সোশ্যাল মিডিয়ায় জোরালো জনমত চুয়াডাঙ্গায় জ্বালানি তেল বিতরণে আসছে ‘ফুয়েল কার্ড’ ব্যবস্থা : ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেনের ইন্তেকাল : কলেজ মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন টঙ্গীতে ট্রাফিক নিয়ন্ত্রণে বাধা, মাদক কারবারিদের হামলায় ইয়ুথ রেভ্যুলুশনের ১০ স্বেচ্ছাসেবী আহত চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধকালীন ৭টি মাইন নিরাপদে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দ্রুত অভিযানে ৬ আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দ্রুত অভিযানে ৬ আসামি গ্রেফতার

grambarta / ৬৩ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশের দ্রুত অভিযানে ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানাধীন সাতগাড়ী এলাকার এক ভিকটিম থানায় এসে অভিযোগ দায়ের করেন যে, বিবাদী কবিতা (৩০), স্বামী-ফয়সাল, সাং-সাতগাড়ী, থানা ও জেলা-চুয়াডাঙ্গা কৌশলে ভিকটিমের সাথে সুসম্পর্ক গড়ে তোলে। পূর্ব পরিচয়ের সূত্র ধরে দালাল কবিতা ফুসলিয়ে ভিকটিমকে সাথে নিয়ে ইজিবাইকযোগে চুয়াডাঙ্গা বড়বাজারে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থানরত কবিতার খালাতো ভাই সালামকে কৌশলে ফোন দিয়ে ডেকে নেয়। পরে সালাম ইজিবাইক নিয়ে আসলে কবিতা ও ভিকটিম উক্ত ইজিবাইকে ওঠে। ঘুরতে যাওয়ার কথা বলে তারা চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের দিকে রওনা হয়। একপর্যায়ে আলমডাঙ্গা থানাধীন খাদিমপুর বেলেদারী এলাকার একটি ফাঁকা মাঠে ইজিবাইক থামানো হয়। এরপর ইজিবাইক চালককে ভাড়া দিয়ে চলে যেতে বলা হয়। ইজিবাইক চলে গেলে আসামিরা পরস্পর যোগসাজশে ভিকটিমকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সেচপাম্পের পশ্চিম পাশে জনৈক খসরুর আমবাগানে নিয়ে যায়। সেখানে গত ২৫ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে আসামী আব্দুস সালাম, শাহজাহান ও সামাদ আলীর সহযোগিতায় আদম আলী ও মিজান পালাক্রমে ভিকটিমকে ধর্ষণ করে। ঘটনার পর আসামিরা ভিকটিমকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে বিষয়টি গোপন রাখতে বলে। পরে কবিতা ও ভিকটিমকে ইজিবাইকযোগে চুয়াডাঙ্গা বড়বাজারে নামিয়ে দেওয়া হয়। বাড়িতে ফিরে ভিকটিমের শারীরিক অবস্থা খারাপ দেখে তার স্বামী জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি ঘটনার বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা নং-৩৪, তারিখ-২৮ মার্চ ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(৩)/৩০ ধারায় মামলা দায়ের করেন। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পরপরই পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর থানা ও আলমডাঙ্গা থানার পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। নিরবিচ্ছিন্ন অভিযানের মাধ্যমে ২৮ মার্চ ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৪টার দিকে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন মিজান (৩৪), পিতা-নজরুল সামাদ আলী (২৫), পিতা-আছির উদ্দিন আদম (৩৪), পিতা-এনামুল হক, শাহজাহান (৪৫), পিতা-মৃত তাহাজ্জেল বিশ্বাস,সর্বসাং-খাদিমপুর আব্দুস সালাম (২৬), পিতা-দুলাল, সাং-শিয়ালমারি, থানা-আলমডাঙ্গা কবিতা (৩০), স্বামী-ফয়সাল, সাং-সাতগাড়ী, থানা ও জেলা-চুয়াডাঙ্গা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর