• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে ইজিবাইক চালক হত্যা মামলার প্রধান আসামি লালমনিরহাটে গ্রেফতার দর্শনাকে উপজেলা ঘোষণার দাবিতে সোশ্যাল মিডিয়ায় জোরালো জনমত চুয়াডাঙ্গায় জ্বালানি তেল বিতরণে আসছে ‘ফুয়েল কার্ড’ ব্যবস্থা : ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেনের ইন্তেকাল : কলেজ মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন টঙ্গীতে ট্রাফিক নিয়ন্ত্রণে বাধা, মাদক কারবারিদের হামলায় ইয়ুথ রেভ্যুলুশনের ১০ স্বেচ্ছাসেবী আহত চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধকালীন ৭টি মাইন নিরাপদে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দ্রুত অভিযানে ৬ আসামি গ্রেফতার দিনব্যাপী উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গাজীপুর সিটি প্রশাসক শওকত হোসেন সরকার, জনদুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপের আশ্বাস দর্শনায় পুলিশের এসআই পরিচয়ে অভিনব প্রতারণা : দিনদুপুরে ইজিবাইক নিয়ে উধাও প্রতারক চক্র আমের মুকুলে দোল খাচ্ছে চুয়াডাঙ্গার কৃষকের স্বপ্ন : ১২২ কোটি টাকার আম উৎপাদনের সম্ভাবনা

চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধকালীন ৭টি মাইন নিরাপদে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

grambarta / ৬২ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গায় সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের বিভিন্ন স্থানে পুঁতে রাখা ৭টি মাইন বাংলাদেশ সেনাবাহিনী নিষ্ক্রিয় করেছে। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোম ডিসপোজাল টিম এই কার্যক্রম সম্পন্ন করে।

মাইন নিষ্ক্রয়ের সময় আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়। জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে ওই গ্রামের কৃষকরা জমি চাষের সময় ল্যান্ডমাইন সদৃশ বস্তু দেখতে পান। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে সেগুলো শনাক্ত ও উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় এক মাস পর শনিবার সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এসব স্থলমাইন পুঁতে রেখেছিল। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প (৩৬ এডি)-এর ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান এবং ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মোহাম্মদ খালিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর