• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গায় জ্বালানি তেল বিতরণে আসছে ‘ফুয়েল কার্ড’ ব্যবস্থা : ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেনের ইন্তেকাল : কলেজ মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন টঙ্গীতে ট্রাফিক নিয়ন্ত্রণে বাধা, মাদক কারবারিদের হামলায় ইয়ুথ রেভ্যুলুশনের ১০ স্বেচ্ছাসেবী আহত চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধকালীন ৭টি মাইন নিরাপদে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দ্রুত অভিযানে ৬ আসামি গ্রেফতার দিনব্যাপী উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গাজীপুর সিটি প্রশাসক শওকত হোসেন সরকার, জনদুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপের আশ্বাস দর্শনায় পুলিশের এসআই পরিচয়ে অভিনব প্রতারণা : দিনদুপুরে ইজিবাইক নিয়ে উধাও প্রতারক চক্র আমের মুকুলে দোল খাচ্ছে চুয়াডাঙ্গার কৃষকের স্বপ্ন : ১২২ কোটি টাকার আম উৎপাদনের সম্ভাবনা কার্পাসডাঙ্গায় বেশি দামে পেট্রোল-অকটেন বিক্রি : মধ্যরাতে ইউএনও’র অভিযান, জরিমানা ও ৫ ব্যারেল তেল জব্দ চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টঙ্গীতে ট্রাফিক নিয়ন্ত্রণে বাধা, মাদক কারবারিদের হামলায় ইয়ুথ রেভ্যুলুশনের ১০ স্বেচ্ছাসেবী আহত

grambarta / ৩৬ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় মাদক কারবারিদের হামলায় বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলুশনের অন্তত ১০ জন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলুশনের স্বেচ্ছাসেবীরা টঙ্গী বাজার এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছিলেন। এসময় মহাসড়কের পাশে অবস্থানরত মাদকাসক্ত ও মাদক কারবারিদের কর্মকাণ্ড দেখে স্বেচ্ছাসেবীরা প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদকাসক্তরা সংঘবদ্ধভাবে স্বেচ্ছাসেবীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন স্বেচ্ছাসেবী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর আহত ২ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং আরও ২ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের সময় গাঁজাসেবীদের হামলায় বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলুশনের ৬ থেকে ৭ জন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর