• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
দর্শনা বালিকা বিদ্যালয়ে শহীদ মিনারের অবমাননা, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে এলাকায় তীব্র প্রতিক্রিয়া ফুয়েল কার্ড সংগ্রহে চুয়াডাঙ্গায় তীব্র ভিড়, লাইনে মারামারি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় আলমডাঙ্গায় অবৈধ জ্বালানি তেল মজুদচক্রে অভিযান : লরি জব্দ, ৪ জন গ্রেফতার, পালাতক-২ পূবাইলে ইজিবাইক চালক হত্যা মামলার প্রধান আসামি লালমনিরহাটে গ্রেফতার দর্শনাকে উপজেলা ঘোষণার দাবিতে সোশ্যাল মিডিয়ায় জোরালো জনমত চুয়াডাঙ্গায় জ্বালানি তেল বিতরণে আসছে ‘ফুয়েল কার্ড’ ব্যবস্থা : ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেনের ইন্তেকাল : কলেজ মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন টঙ্গীতে ট্রাফিক নিয়ন্ত্রণে বাধা, মাদক কারবারিদের হামলায় ইয়ুথ রেভ্যুলুশনের ১০ স্বেচ্ছাসেবী আহত চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধকালীন ৭টি মাইন নিরাপদে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দ্রুত অভিযানে ৬ আসামি গ্রেফতার

ফুয়েল কার্ড সংগ্রহে চুয়াডাঙ্গায় তীব্র ভিড়, লাইনে মারামারি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়

grambarta / ৫৫ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

১ এপ্রিল থেকে তেল নিতে বাধ্যতামূলক ফুয়েল কার্ড-ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা

জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গায় জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে ১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার ঘোষণার পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মোটরসাইকেল মালিকদের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা দুজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
জানা গেছে, গতকাল চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বয়ে তেল পাম্প মালিক, সাংবাদিক ও সুধীজনদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, আগামী ১ এপ্রিল থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে হলে ফুয়েল কার্ড সংগ্রহ করা বাধ্যতামূলক হবে। পাশাপাশি বিষয়টি জনসাধারণকে অবহিত করতে জেলার বিভিন্ন উপজেলায় মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী, ফুয়েল কার্ড সংগ্রহের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে গাড়ির রেজিস্ট্রেশন কাগজের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে। এ ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে মোটরসাইকেল মালিকদের দীর্ঘ লাইন দেখা যায়। ভিড়ের মধ্যে লাইনে থাকা দুই ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত ভিড় দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে হ্যান্ড মাইকের মাধ্যমে ঘোষণা দিয়ে সবাইকে নিজ নিজ উপজেলা থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করার জন্য আহ্বান জানানো হয়। ফুয়েল কার্ড চালুর ঘোষণাকে ঘিরে জেলার বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে নানা মতামত প্রকাশ করতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি তেল বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে হঠাৎ ঘোষণার কারণে অনেক মোটরসাইকেল মালিকের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর