• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
দামুড়হুদায় বিদেশে পাঠানোর নামে প্রতারণা : ওয়ারেন্টভুক্ত মিলন হোসেন কারাগারে টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিল স্ত্রী, থানায় আত্মসমর্পণ গাজীপুরের ৪৮ নম্বর ওয়ার্ডে দত্তপাড়া লেদু মোল্লা রোডে ৮২০ মিটার ড্রেন নির্মাণকাজ শুরু রাজধানীর কাফরুলে র‍্যাবের বিশেষ অভিযান : প্রায় ৭০ লাখ টাকার বিপুল মদ ও বিয়ারসহ আটক-১ দর্শনায় শিক্ষার্থীদের সচেতনতা সভা : স্মার্টফোন আসক্তি ও মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার মাদক কারবারিদের হামলার প্রতিবাদে টঙ্গীতে গণসমাবেশ : মাদক সিন্ডিকেট নির্মূলে রাজপথে থাকার ঘোষণা ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল বখতিয়ারের : আলমডাঙ্গা ইউএনও অফিসে হৃদয়বিদারক মৃত্যু, জনদুর্ভোগ নিয়ে প্রশ্ন জীবননগরে ডিবির অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ : আটক-২ গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুই ইটভাটাকে ১৪ লাখ টাকা জরিমানা দর্শনা বালিকা বিদ্যালয়ে শহীদ মিনারের অবমাননা, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে এলাকায় তীব্র প্রতিক্রিয়া

গাজীপুরের ৪৮ নম্বর ওয়ার্ডে দত্তপাড়া লেদু মোল্লা রোডে ৮২০ মিটার ড্রেন নির্মাণকাজ শুরু

grambarta / ১৭৪ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি’র  উপস্থিতিতে কাজের সূচনা, পানি নিষ্কাশন সমস্যার সমাধানে আশাবাদ এলাকাবাসীর

জাহাঙ্গীর আলম, নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া লেদু মোল্লা রোড এলাকায় ৮২০ মিটার ড্রেন নির্মাণকাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে এস্কেভেটর দিয়ে মাটি কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করা হয়। ড্রেন নির্মাণকাজের শুরুতে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি।

এ সময় স্থানীয় জনগণের জমির সীমানা সংক্রান্ত কিছু ছোটখাটো জটিলতা দেখা দিলে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে সমস্যাগুলোর সমাধান করেন। কাজ শুরুর সময় গাজীপুর সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার সিরাজি উপস্থিত ছিলেন। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ইউসুফ, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু, শাকিল পারভেজ, বিল্লাল হোসেন ও আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিফাত রশিদ, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আদনান হোসেন ও তুহিন, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা কাইয়ুম, সোহেল, সাদিয়া কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী রশিদ মোল্লা, তাঁতি দলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজিম উদ্দীন, ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বাদল এবং টঙ্গী পূর্ব থানা বিএনপি নেতা নাজমুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাজী মফিজ উদ্দিন খান বাইতুস সুন্নাহ মাদ্রাসা ও দত্তপাড়া শাহী জামে মসজিদের খতিব মুফতি বুরহানুদ্দিন। এসময় সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি জানান, ড্রেন নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার আনুষ্ঠানিকভাবে ড্রেনটির উদ্বোধন করবেন। এসময় তিনি সাংবাদিকদের জানান দীর্ঘদিন ধরে দত্তপাড়া লেদু মোল্লা রোড এলাকায় ড্রেনেজ ব্যবস্থা অপর্যাপ্ত থাকায় বৃষ্টির সময় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হতো। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে মানুষের চলাচলে চরম প্রতিবন্ধকতা দেখা দিত। নতুন করে ৮২০ মিটার ড্রেন নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর আশা, নির্ধারিত সময়ের মধ্যে ড্রেন নির্মাণকাজ সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচল আরও সহজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর